ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের মানুষ সংসদে কোনো দুর্নীতিবাজকে দেখতে চায় না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ আর কোনো ভূমিদস্যু, দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে সংসদে দেখতে চায় না।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "৫ আগস্টের পর হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন। তাঁর আমলে যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি ছিল, তা বাংলাদেশে আর ফিরতে দেওয়া হবে না। আমরা ১১ দলের পক্ষ থেকে সেই বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা চাই একটি সৎ ও স্বচ্ছ সংসদ।"
নিজ এলাকা বনশ্রীতে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে নাহিদ বলেন, "আমি এই এলাকারই সন্তান। আমি যেমন দেশের সংস্কার চাই, তেমনি এই এলাকার উন্নয়ন ও সংস্কারও আমার লক্ষ্য। এখানকার গ্যাস সংকট নিরসন, রাস্তাঘাট সংস্কার এবং মাদক ও চাঁদাবাজি নির্মূলে আমি কাজ করতে চাই।"
প্রশাসনিক পরিবর্তনের অঙ্গীকার করে তিনি আরও বলেন, "আমরা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ থানায় গিয়ে ওসির প্রকৃত সহায়তা পাবে। কাউকেই কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না।" বনশ্রীর আড্ডার মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা চালান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?