ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার অবদান স্মরণ করলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছিলেন দৃঢ় ও আপসহীন। কোনো ধরনের আধিপত্যবাদকে তিনি কখনো প্রশ্রয় দেননি। এ কারণেই আমরা আন্তরিকতার সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মকবুল আহমেদের অবদানও স্মরণ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংগঠনের দুঃসময়ে যিনি আমিরের দায়িত্ব পালন করেছেন, সেই মকবুল আহমেদ সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এসব বক্তব্য দেন জামায়াত আমির।
নিজের বক্তব্যের শেষভাগে তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে বংশ নয়, যোগ্যতাই হবে নেতৃত্বের মানদণ্ড। রাজার ছেলে রাজা বা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমন রাজনীতি আমরা আর দেখতে চাই না। একজন সাধারণ রিকশাচালকের সন্তানও মেধা ও যোগ্যতায় দেশের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছাতে পারবে এমন বাংলাদেশই আমাদের লক্ষ্য। অতীতের ফ্যাসিবাদ ও একনায়কতান্ত্রিক রাজনীতিকে আমরা চিরতরে বিদায় জানাতে চাই, আর সে পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ