ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জামায়াত ক্ষমতায় গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলটির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী নেত্রীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের অনলাইন বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশ্লীল, অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। শুধু অনলাইনে নয়, মাঠপর্যায়েও জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষায়, বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব কার্যক্রম নারী সমাজকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের অবস্থান তুলে ধরে রিজভী বলেন, দলটির কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই, যা তাদের নারী-বিরোধী মানসিকতারই প্রতিফলন। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন দেশের নারীরা।
এ প্রসঙ্গে তিনি জামায়াত আমিরের একটি বক্তব্যের উল্লেখ করে বলেন, দলটির শীর্ষ নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তাদের দলে কোনো নারী কখনো প্রধান হতে পারবেন না। এটি প্রমাণ করে যে নারীর ক্ষমতায়ন ও সমান অধিকারে জামায়াত বিশ্বাস করে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- সম্পূর্ণ স্কলারশিপে অক্সফোর্ডে পিএইচডির সুযোগ