ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
প্রতিবন্ধী শিশুদের জন্য হুইলচেয়ার বিতরণ করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, আসুন সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না এবং সব মানুষের মর্যাদা নিশ্চিত থাকবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এই বার্তা দেন।
অনুষ্ঠানে শিশুরা তাদের তৈরি হস্তশিল্প তারেক রহমানকে উপহার দেয় এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান পরিবেশন করে। চেয়ারম্যান শিশুদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান।
তারেক রহমান বলেন, “প্রতিবন্ধীরা আমাদের ভাই ও বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের অঙ্গ। তাদের মধ্যে রয়েছে অসাধারণ প্রতিভা, যা আমাদের মধ্যে অনেকের নেই। তাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব। প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা বাকি সবার মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। এটি আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, “প্রতিবন্ধীরা সমাজের সক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠুক। তাদেরও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার গুরুত্বপূর্ণ শক্তি হবে। আমরা তাদের জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।”
ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের হাতে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এরপর তারেক রহমান বগুড়ার শাকপালা এলাকায় নিজের গড়া পার্ক পরিদর্শন করেন। এরপর শহরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে সংলাপ ও দোয়ায় অংশ নেন।
তারপরে তিনি শিবগঞ্জের মহাস্থানগড়ে হজরত শাহ্ সুলতান বলখী মাহিসওয়ারী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার পরিদর্শনের পরে শিবগঞ্জের মোকামতলায় পথসভায় বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম ও অন্যান্য নেতা।
বিএনপি সূত্র জানায়, পথসভা শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সন্ধ্যায় তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ফেরার পর রাত্রিযাপন করবেন।
পরদিন ৩১ জানুয়ারি তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। সিরাজগঞ্জে যাওয়ার আগে বগুড়ার নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন। দুপুর ২টায় সিরাজগঞ্জ শিল্প পার্কে জনসভায় যোগ দেবেন। বিকাল ৪টায় টাঙ্গাইলে জনসভা শেষে রাতে ঢাকায় গুলশান বাসভবনে পৌঁছাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি