ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
রংপুরকে আর অবহেলিত হিসেবে রাখা হবে না: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, “রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।” তিনি ৫ আগস্টের গণবিপ্লবের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ‘নিশিরাত’ বা ‘ডামি’ নির্বাচনের সংস্কৃতি চিরতরে শেষ হয়েছে বলে উল্লেখ করেন।
রংপুর অঞ্চলের উন্নয়নে নিজের মহাপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, রংপুরকে আর অবহেলিত বা গরিব অঞ্চল হিসেবে রাখা হবে না। এখানে কৃষিজাত পণ্যের ব্যাপক শিল্পায়ন এবং স্থানীয় আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার ঘোষণা দেন তিনি।
কৃষক ও নারীদের কল্যাণে বড় ধরনের সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। প্রতিটি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে অন্তত একটি ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে পাবেন তারা।” এ ছাড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত স্লোগানের প্রেক্ষিতে তারেক রহমান সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত