ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
স্বামীর কাছে টাকা না পেয়ে গৃহবধূর আত্মহ’ত্যা
নিজস্ব প্রতিবেদক: স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে দিপালী শর্মা (৪৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৮ মার্চ) দিনগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নিহত দিপালী শর্মা গড়েয়া গোপালপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় সেলুনকর্মী শ্রী পরেশ চন্দ্র শর্মার স্ত্রী। বুধবার বিকালে দিপালী তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য স্বামীর কাছে ৫ হাজার টাকা দাবি করেন। পরেশ চন্দ্র শর্মা তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পেরে পরদিন ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দিপালী দ্রুত টাকা জোগাড়ের জন্য বাড়িতে থাকা এক হাজার ইট বিক্রির প্রস্তাব দেন। এ নিয়ে একপর্যায়ে পরেশ কর্মস্থলে চলে গেলে নিজ শোবার ঘরের কার্নিশের সাথে গলায় ফাঁস দেন দিপালী।
খবর পেয়ে স্বামী দ্রুত বাড়িতে এসে তাকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, নিহতের স্বামী শ্রী পরেশ চন্দ্র শর্মা থানায় হাজির হয়ে একটি লিখিত সংবাদ দিয়েছেন। যার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো