×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের ছাদে ম-র্মা-ন্তিক মৃ-ত্যু

২০২৬ মার্চ ১৯ ১৬:৪৩:৪২

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের ছাদে ম-র্মা-ন্তিক মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর কালুখালীতে চলন্ত ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালিকাপুর রেল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল (শাটল) ট্রেন কালিকাপুর রেল ব্রিজের কাছে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন।

পরবর্তীতে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে ছাদের ওপর মরদেহটি দেখতে পান সংশ্লিষ্টরা। রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়। এ ঘটনার কারণে প্রায় ১২ মিনিট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার পর ছাদের ওপর মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত