ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি বর্ণভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করেছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিলেন। বিএনপিও সেই আদর্শেই বিশ্বাসী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পেকুয়া সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কখনো জাতিগত বিভক্তি, ধর্মীয় বিভাজন কিংবা বর্ণভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না। এই দেশের সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বাংলাদেশি পরিচয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমাদের রাজনৈতিক দর্শন।
তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ ভিন্ন রূপে রাজনীতিতে ফিরে এসে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের হাতে দেশের সব নাগরিক নিরাপদ থাকবে কি না এই প্রশ্ন দেশবাসীর সামনে তুলে ধরেন তিনি।
সালাহউদ্দিন বলেন, স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীর হাতে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই তখন এই নির্যাতনের জন্য দায়ী ছিল এই ইতিহাস সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষেরা ভালোভাবেই জানেন।
শেষে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। একটি অসাম্প্রদায়িক, বিভাজনহীন ও মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির অঙ্গীকার।
বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাসপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংতোয়াইচিং রাখাইন, বারবাকিয়া লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি নাথ, বারবাকিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পরিতোষ নাথ, শিলখালী বিষ্ণু মন্দিরের সভাপতি মাস্টার অনিল কান্তি শিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা