ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
একটি কার্ডেই সব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ের ‘কার্ডভিত্তিক রাজনীতি’র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষের জন্য আলাদা আলাদা কার্ড নয়, প্রয়োজন একটি মাত্র কার্ড নাগরিক কার্ড বা এনআইডি কার্ড। ক্ষমতায় গেলে একটি কার্ডের মাধ্যমেই সব নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, অতীতে অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। তবে পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করলেও নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে এনসিপি সরে আসেনি। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গণভোটের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ১১-দলীয় জোট ক্ষমতায় এলে অংশীদারিত্বের ভিত্তিতে সেগুলো কার্যকর করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল নিয়ে এই জোট গঠিত হলেও সরকার পরিচালনায় কোনো একটি দলের একক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। বাস্তবসম্মত ও কার্যকর ইশতেহার প্রণয়নেই এনসিপির মনোযোগ ছিল। নির্বাচনের আগে বড় বড় আশ্বাসের বদলে বাস্তবতার আলোকে পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকার গঠিত হলে শিক্ষা, প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্যখাত এবং নারীর ক্ষমতায়ন ইস্যুতে জোটের শরিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন এই এনসিপি নেতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়