ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন দুই মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দায়িত্ব বণ্টনের একটি স্পষ্ট কাঠামো নির্ধারণ করেছে সরকার। সংসদে সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলেও যাতে কার্যক্রম থেমে না যায়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে বিকল্প মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে অনুপস্থিত থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত সংসদীয় দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত বিষয় সংসদে উপস্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে কারা সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এছাড়া কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও তার বিকল্প—উভয়েই অনুপস্থিত থাকলে কীভাবে সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প উভয় মন্ত্রী অনুপস্থিত থাকলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তরসহ সংসদীয় কার্যক্রম সম্পাদন করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা