ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অফিসে ছুটি না পেয়ে সহকর্মীদের ছুরিকাঘাত সরকারি কর্মচারীর
ডুয়া ডেস্ক : অফিস থেকে ছুটি না পেয়ে চার সহকর্মীকে ছুরিকাঘাত করেছে এক বলে অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আহত ব্যক্তিরা হলেন—জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাঁদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম অমিত কুমার সরকার। তিনি কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং অস্ত্রটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।
একটি ভিডিওতে দেখা যায়, অমিত কুমার রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের রাস্তায় হাঁটছেন। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
পুলিশের জানায়, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাঁকে ছুটি না দেওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। অমিত সরকারের মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ