ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইউএসএআইডির প্রায় সব কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক : মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর প্রায় সকল কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে আমেরিকা সরকার। বিশ্বব্যাপী ইউএসএআইডির ১০ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সংস্থাটির তিনশ’রও কম কর্মীকে রাখার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ইউএসএআইডির ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই হচ্ছে। সংস্থাটির তিন শ জনের কম কর্মীকে রাখার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। প্রতিষ্ঠানটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিষ্ঠানটিকে সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের ইলন মাস্ক। রয়টার্স জানায়, এশিয়া ও ইউরোপের ২০টি ব্যুরোতে ইউএসএআইডির মাত্র ২৯৪ জন কর্মীর চাকরি থাকবে।
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাবেক প্রধান জে ব্রায়ান অ্যাটউড বলেন, এটা আপত্তিকর। অনেক মানুষ এতে বিপদে পড়বে। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
এরইমধ্যে আজ শুক্রবার থেকে ছুটিতে যাচ্ছেন বিশ্বব্যাপী ইউএসএআইডির হাজার হাজার কর্মী। গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ