ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় স্বাক্ষর ট্রাম্পের
ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি এ আদেশ জারি করেন।
আইসিসি অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ট্রাম্প বলেছেন, নতুন এই নির্বাহী আদেশের আওতায়, যারা মার্কিন নাগরিক ও মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহযোগিতা করবে, তাদের ও তাদের পরিবারের ওপর অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।
ট্রাম্প সাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা মার্কিন নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছে। এতে তারা হয়রানি, খারাপ আচরণ এমনকি গ্রেফতারের ঝুঁকিতেও রয়েছে।
আদেশ অনুযায়ী, আইসিসির যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে জড়িত থাকবেন, তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ