ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
একদিনেই ছাত্র-জনতার নতুন দলের ফরম কতজন পূরণ করলেন, যা জানা গেল
ডুয়া ডেস্ক: চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলটির দায়িত্ব নিতে পারেন।
গত ৫ ফেব্রুয়ারি সংগঠন দুটির নেতারা জনগণের মতামত ও পরামর্শ চেয়েছিলেন এবং এজন্য গুগল ডকস ফর্ম পূরণের আহ্বান জানানো হয়। একদিনেই লক্ষাধিক মানুষ ফর্মটি পূরণ করেছেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, "আলহামদুলিল্লাহ। রাজনৈতিক দল গঠনের বিষয়ে আমাদের গুগল ফর্মটি একদিনেই লক্ষাধিক মানুষ পূরণ করেছে। নতুন বাংলাদেশ গঠনে আপনিও অংশগ্রহণ করুন। ফর্মটি প্রথম কমেন্টে।"
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, "ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে!" তিনি আরও বলেন, "আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই এবং সেই অনুযায়ী দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।"
ফর্মটিতে উল্লেখ করা হয়েছিল, "আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি!" এটি নতুন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বলা হয়েছে, দলটি গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে এবং তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারের মাধ্যমে পথচলা হবে।
এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য নয় বরং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বানও জানানো হয়েছে। যাতে সবাই নতুন বাংলাদেশের গঠনে অংশগ্রহণ করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি