ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ নিলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ না থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অসম্ভব বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, প্রশাসনের একতরফা ভূমিকা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই সংশয় তৈরি হয়েছে। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নিজের নির্বাচনী এলাকা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নুর বলেন, নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে দেশি ও বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব শক্তি তার আসনে একজন স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। যদিও দলটির কোনো প্রার্থী নেই, তবে বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে