ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: নিজের আয়-রোজগারের উৎস নিয়ে সমালোচকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “কারও মনে কোনো সন্দেহ থাকলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনও চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে নির্বাচনি প্রচারণা ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু তরুণ নেতৃত্বের সমালোচনা করে বলেন, “কয়েকজন লোক সকাল বেলা ঘুম থেকে উঠেই আমার বদনাম শুরু করেন। আমরা রাজপথে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছি। অথচ কিছু ‘ছেলেপেলে’ এখন বলছে তারাই সব করেছে। যেই ক্ষমতায় আসুক, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে এ দেশের উন্নয়ন সম্ভব না।”
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “একটি দল ভাবছে দেশটা বুঝি তাদের হয়ে গেছে। তারা দম্ভ করে বলছে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই, তোমরা সিট দেওয়ার কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছো? সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।”
ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “সরকারের ভেতরে এখনও একটি চক্র রয়ে গেছে যারা ভোট নিয়ে কারসাজির পরিকল্পনা করছে। ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, এবার ভোট দেওয়ার জন্যও আরেকটা যুদ্ধ করতে হবে। যার ভোট সে যাকে খুশি দেবে—এই নীতিতেই আমরা বিশ্বাস করি।”
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে কাজ করলে আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত। এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন