ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৯ জানুয়ারি পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তার নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার প্রস্তুতি পর্যালোচনায় আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ বলেন, "বগুড়ার মাটি ও মানুষের নেতাকে বরণ করে নিতে পুরো জেলা উন্মুখ হয়ে আছে। জনসভাকে সফল করতে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি চলছে। আমরা আশা করছি, এটি এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে।"
দলীয় সূত্র জানায়, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করতে করতে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়া সদর ও গাবতলী উপজেলাসহ পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। শহরের প্রধান সড়ক ও মোড়ে মোড়ে তোরণ নির্মাণ এবং ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। জনসভা সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় করছে স্থানীয় বিএনপি।
এর আগে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করা তারেক রহমান ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। নিজ জেলায় তার এই সফর ধানের শীষের নির্বাচনি প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে