ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবি ষষ্ঠ বিজয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জগন্নাথ হল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৬ষ্ঠ বিজয় বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জগন্নাথ হলের বিতর্ক ক্লাব ‘বিতর্ক একটি তার্কিক সংগঠন’ চ্যাম্পিয়ন এবং শেখ মুজিবুর রহমান হলের বিতর্ক ক্লাব ‘অ্যাসেম্বলি অব ডিবেটার্স’ রানার আপ হয়েছে। ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পারভেজ গাজী এবং ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছেন ধীমান বিশ্বাস।
এছাড়া, বিজয় একাত্তর হলের অভ্যন্তরীণ ভবন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বিজয় একাত্তর ‘পদ্মা’ এবং রানার আপ হয়েছে বিজয় একাত্তর ‘যমুনা’। অভ্যন্তরীণ প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শাহরিয়ার সজয় এবং ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছেন গিয়াসউদ্দিন রনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা রবিবার রাতে বিজয় একাত্তর হল মিলনায়তনে ‘৬ষ্ঠ বিজয় বিতর্ক উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সভাপতি আসিফ আদনান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, ঢাকা পিস ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ হোসাইন, বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর আরেফিন রহমান আলিফ, ডাকসু’র ভিপি মো. আবু সাদিক কায়েম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না আরফাত ও সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ বক্তব্য রাখেন। বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তানিম বিন কাইয়ুম অনুষ্ঠান সঞ্চালন করেন। উল্লেখ্য, উৎসবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিতর্ক দল অংশগ্রহণ করে। দু’দিনব্যাপী প্রতিযোগিতায় প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল রাউন্ড পর্যন্ত মোট ৭ রাউন্ড বিতর্কে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, রাষ্ট্রচিন্তা ও সমকালীন বাংলাদেশ নিয়ে যুক্তিনির্ভর বিতর্কে অংশ নেয়।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর