ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
অধ্যাদেশটির সংশোধনীতে সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের গঠনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে এই কমিশনে ‘বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি’ একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মূল অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধান বিচারপতি। কমিশনের অন্য সদস্যরা হলেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন এবং অ্যাটর্নি জেনারেল। এখন নতুন সংশোধনীতে আইন উপদেষ্টার পর সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের প্রধান কাজ হলো দেশের বিচার প্রশাসনের উন্নয়ন এবং বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা। কমিশন নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণের ক্ষমতাও রাখে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কমিশনে যুক্ত করার ফলে বিচার বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আসবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল