ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতো: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে বিপদে ফেলে ভারতে চলে গেছেন। তিনি থাকলে দেশে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "আগে নির্বাচনি লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। কিন্তু এবার নির্বাচনে নৌকা নেই। নৌকার কাণ্ডারি শেখ হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছেন এবং দিল্লিতে বসে আছেন। তিনি থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতো।"
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বিএনপি মহাসচিব বলেন, "১৯৭১ সাল আমাদের অস্তিত্ব। আমরা পাকিস্তানের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ যারা যুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, তারা আজ আবার দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবেন না।"
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি অভয় দিয়ে বলেন, "হিন্দু ভাই-বোনদের মনে একটি ভয় কাজ করে যে তারা সংখ্যালঘু। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন, এ দেশের সবাই সমান নাগরিক। তাই কাউকে ভয় পাওয়ার কারণ নেই, আপনারা বুক উঁচু করে দাঁড়াবেন, আমরা আপনাদের পাশে আছি।"
নাগরিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ফখরুল বলেন, বিএনপি সবসময় হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল মানুষের, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় আপসহীন থাকবে।
গণসংযোগে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী