ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
তারেক রহমানের হাতেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাঁর ধমনীতে জিয়াউর রহমানের রক্ত বইছে। দেশপ্রেমিক তারেক রহমানের হাতেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।"
আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। তারা বাংলাদেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং দিল্লিতে আশ্রয় নিয়েছে। যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের স্বাধীনতাপন্থি শক্তির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, "শেখ হাসিনা একা পালিয়ে গেলেও সব কর্মীকে সঙ্গে নিয়ে যেতে পারেননি। দেশে রয়ে যাওয়া রাজনৈতিক কর্মীদের ব্যক্তিগতভাবে রাজনীতি করার স্বাধীনতা রয়েছে।"
ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া একটি দলের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, "কেউ কেউ জান্নাতের বাহনা দিয়ে ভোট চাইছে। এমন বিভ্রান্তিতে কেউ পা দেবেন না।" দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা