ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
এ বছর মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হবে না: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আশা প্রকাশ করেছেন, এ বছর মহাসড়কে উল্লেখযোগ্য কোনো যানজট সৃষ্টি হবে না।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচল পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের সার্বিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় এবং রোজাদারদের সড়কেই ইফতার করতে না হয়।
তিনি আরও বলেন, বিভিন্ন শিল্পকারখানার ছুটি শুরু হওয়ায় আজ থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রায় যেন কোনো ধরনের দুর্ভোগ না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সড়কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারাও সরাসরি তদারকি করছেন।
পূর্বের অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অব্যবস্থাপনার কারণে ভোগান্তি সৃষ্টি হলেও এবার তা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের কষ্ট লাঘব করাই সরকারের লক্ষ্য এবং সে দায়িত্ব পালনে সবাই মাঠে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত