ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রায় বিকল গাড়ির ফ্রি সার্ভিস ও জ্বালানি সহায়তা দিচ্ছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সিরাজগঞ্জে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া যানবাহনগুলোর জন্য বিনামূল্যে মেরামত এবং জরুরি জ্বালানি তেল সহায়তার বিশেষ সেবা চালু করা হয়েছে।
উত্তরাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ লাঘবে সিরাজগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে তিনটি বিশেষ ‘ভ্রাম্যমাণ ওয়ার্কশপ’ টিম গঠন করা হয়েছে। গত ১৫ মার্চ (রোববার) থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি ঈদযাত্রার পুরো সময়জুড়ে ২৪ ঘণ্টা মহাসড়কে সক্রিয় থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক সময় মহাসড়কের মাঝপথে হঠাৎ গাড়ি বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম বিপাকে পড়েন। এই সংকট সমাধানে পুলিশি এই টিমগুলো সার্বক্ষণিক টহল দিচ্ছে। কোনো গাড়ি নষ্ট হওয়ার খবর পেলে মেকানিকরা তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে বিনামূল্যে মেরামত ও টায়ার ভলকানাইজিং সেবা দিচ্ছেন। এছাড়া কোনো গাড়ির জ্বালানি ফুরিয়ে মাঝপথে আটকে পড়লে সেখানে জরুরি ভিত্তিতে তেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান জানান, “আমরা চাই মানুষ যেন স্বস্তিতে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন। আমাদের তিনটি ভ্রাম্যমাণ টিম সিরাজগঞ্জ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে। ঈদের আগে ও পরের পুরো সময়জুড়ে এই বিশেষ সেবা অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন উদ্ভাবনী ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। তাঁরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে মহাসড়কে অনাকাঙ্ক্ষিত যানজট যেমন কমবে, তেমনি যান্ত্রিক বিড়ম্বনা কাটিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)