ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবহারে কঠোর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে নিয়ম ভাঙলে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বাংলাদেশি ভ্রমণকারীদের উদ্দেশে কী করা যাবে না—তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে নতুন সতর্কবার্তায়।
বুধবার (১৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বি১-বি২ ভিসার সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। অনেকে সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে এমনটি করার চেষ্টা করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে পরিচিত—এ ধরনের কার্যক্রম নিরুৎসাহিত করা হয়েছে।
এছাড়া, এই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজ করা যাবে না। অর্থাৎ, কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছ থেকে বেতন গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
দূতাবাস আরও জানিয়েছে, বি১-বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক কোর্সে অংশ নেওয়াও বৈধ নয়।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের জন্য এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে