ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
৩ মাসের মধ্যে ডিজিটাল হেলথ কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে আগামী তিন মাসের মধ্যে ‘ডিজিটাল হেলথ কার্ড’ বিতরণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, এই কার্ডে একজন রোগীর বংশগতি বা জিন থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞানসম্মত ডিজিটাল হেলথ কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের মাধ্যমে রোগীর জিন থেকে শুরু করে পূর্ববর্তী চিকিৎসার সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে দেশের যেকোনো স্থানে চিকিৎসকের কাছে গেলে রোগীকে মুখে কিছু বলতে হবে না, কার্ড দেখেই চিকিৎসক সব বুঝতে পারবেন।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করব।’ তিনি আরও জানান, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করা হয়েছে এবং আগামী মাসেই কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে।
জনগণের প্রতি বর্তমান সরকারের জবাবদিহিতার কথা উল্লেখ করে বকুল বলেন, ‘আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেন কিছু কল্যাণ দিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। যেন আপনারা বোঝেন, ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখাসহ আমাদের জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবুও এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি।’
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী উপজেলার ২৮২ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদের বিশেষ আর্থিক অনুদান তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)