ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ভোটের হিসাব বুঝে নেওয়াও নাগরিক দায়িত্ব: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ভোটের দিন শুধু ব্যালট দিয়ে দায়িত্ব শেষ নয়—ভোটের হিসাব বুঝে নেওয়াও নাগরিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার ও দলীয় নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে সক্রিয় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলায় আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যে তিনি নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে ফিরে না আসার অনুরোধ জানান।
নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা একসময় কেড়ে নেওয়া হয়েছিল। যারা সেই কাজ করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তবে এখন নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটারদের শুধু ভোট দেওয়া নয়, বরং ভোটকেন্দ্রে অবস্থান করে ভোট গণনার হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেওয়া জরুরি। তিনি বলেন, আপনি যে ভোট দিয়েছেন, সেটার সঠিক হিসাব বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে আসবেন না।
দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে হবে। কারণ এই দেশই সবার প্রথম ও শেষ ঠিকানা—এ কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান। ওইদিন সিলেট থেকে ঢাকার পথে আরও ছয়টি সমাবেশে বক্তব্য দেন তিনি। রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শেষ করে ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় অংশ নেন। এর ধারাবাহিকতায় সোমবার নোয়াখালীর হাতিয়ার জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ