ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ
ডুয়া ডেস্ক: দেশে অস্থিতিশীলতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত মিথ্যা-বানোয়াট মন্তব্য ও বিবৃতির বিরুদ্ধে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে দেওয়া প্রতিবাদপত্রের মাধ্যমে মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি জ্ঞাপন করেছে। কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার (শেখ হাসিনা) এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার পক্ষে সহায়ক নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায়, ভারতে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তাকে (শেখ হাসিনা) এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি