ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দুর্ঘটনার কবলে পড়ে দ্বিখণ্ডিত বিমান; নিহত ৪
ডুয়া ডেস্ক: এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কাছে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের অন্তত চার আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) মিন্দানাও দ্বীপের একটি খামারে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির পুলিশ বলেছে, মিন্দানাও দ্বীপের আম্পাতুয়ানের একটি কৃষি খামারে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্তে চারজনের প্রাণহানি ঘটেছে। তবে বিমান দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পুলিশের আঞ্চলিক মুখপাত্র জোপি ভেঞ্চুরা বলেছেন, বিমানটি খামারের একটি জলাধারে থাকা মহিষের ওপর বিধ্বস্ত হয়েছে। এর ফলে মহিষটিও গুরুতর আহত হয়েছে।
মিন্দানাওয়ের পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা রিয়া মার্টিন জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্তের স্থানে চারজনের মরদেহ পেয়েছেন। বর্তমানে ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।
এএফপিকে তিনি জানান, ‘‘ বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এর পাশে চারজনের মরদেহ পাওয়া গেছে।’’
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অজ্ঞাত একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বলে নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ