ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হাত-পা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কয়েকশ অভিবাসীকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো শুরু করেছে যৌথ বাহিনী। সম্প্রতি ব্রাজিলের কয়েকজন অভিবাসীকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠায় আমেরিকা। এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ অবৈধ ভারতীয়কে নিয়ে গতকাল বুধবার পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত-পা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয়।
আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টেক্সাস থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত প্রায় একদিনের সমান ফ্লাইট ছিল। তবে এই পুরা সময়টায় ওই ভারতীয়দের হাত-পা বাঁধা ছিল কি না, সেটি নিশ্চিত নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রল মাইক্রো ব্লগিং সাইট এক্সে হাত-পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস ২৪ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “সফলভাবে বিদেশিদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা।
তিনি আরও লেখেন, অভিবাসন আইন প্রয়োগে আমরা বদ্ধপরিকর— এই অভিযানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।” যারা অবৈধপথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে সতর্কতা দিয়ে এই কর্মকর্তা বলেছেন, “যদি আপনি অবৈধপথে আসেন, আপনাকে ফেরত পাঠানো হবে।”
ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলা। এতে ব্যবহার করা হয়েছে দেশাত্মবোধক গান। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান বাহিনীর সি-১৭ পরিবহণ বিমানের পেছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা অবৈধ অভিবাসীদের প্রবেশ করানো হয়। ওই সময় তাদের হাঁটতে বেগ পেতে হচ্ছিল, যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে। সাধারণত বড় দাগী আসামি অথবা যুদ্ধবন্দিদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়।
ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে পেছনে ওঠেন মার্কিন সেনারা। ওই অভিবাসীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ জন কর্মকর্তাও ভারতে এসেছেন।
তবে এই ভারতীয়দের বেশিরভাগই দালালদের দ্বারা প্রতারিত হয়েছন বলে জানা গেছে। তারা লাখ লাখ রুপি খরচ করে যুক্তরাষ্টে গেছেন। কিন্তু দালাল তাদের বৈধ পথে না নিয়ে অবৈধ পথে নিয়ে গেছে।
সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ