ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ অন্তর্ভুক্ত হচ্ছে ৮ মুসলিম দেশ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবসহ মোট ৮টি মুসলিম দেশ। বুধবার (২১ জানুয়ারি) এই তথ্য যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে কিছু দেশে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেওয়া সম্ভব নাও হতে পারে।
শান্তি পর্ষদে যোগ দেওয়ার আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকে তাদের একজন প্রতিনিধি বোর্ডে পাঠাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশর, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে এই বোর্ডে যোগদানের পরিকল্পনা ঘোষণা করেছে। বাকি পাঁচটি দেশ এখনও বিষয়টি নিয়ে ভাবছিল। ট্রাম্প বিশেষভাবে সৌদি আরবকে বোর্ডে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছিলেন। যদিও রিয়াদ এতদিন নীরব ছিল।
গাজার শান্তি পর্ষদকে ২০২৭ সালের মধ্যে গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে এই বোর্ডকে বিশ্বব্যাপী সংঘাত সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে চায়।
পর্ষদের আজীবন চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বোর্ডের স্থায়ী সদস্য হতে চাইলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি প্রদান করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের