ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সৌদিতে ইরানি মিসাইল হা'মলায় বাংলাদেশি নি'হত, আহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে ইরানের ছোড়া একটি মিসাইলের আঘাতে এক বাংলাদেশি নাগরিকসহ দুজন নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দেশটির আল-কারজ (Al-Kharj) শহরের একটি আবাসিক এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া মিসাইলটি আল-কারজ শহরের একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে। এতে ঘটনাস্থলেই একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক প্রাণ হারান।
সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও ১২ জন শ্রমিক আহত হয়েছেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আহতদের সবাই বাংলাদেশের নাগরিক। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান সংঘাতের জেরে এই ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)