ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আয়রন ডোম আমাদের প্রযুক্তি, কৃতিত্ব নেওয়া বন্ধ করুন’: নেতানিয়াহুকে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের। বুধবার (২১ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি উত্তর আমেরিকার জন্য প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের প্রসঙ্গে এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছি, ডোমের কৃতিত্ব নেওয়া বন্ধ করুন। এটি আমাদের প্রযুক্তি, আমাদেরই জিনিস।’ তিনি আরও জানান, ‘ইসরায়েলের জন্য আমরা যা করেছি, তা অসাধারণ, তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিশ্বের জন্য যে পরিকল্পনা করেছি, তার তুলনায় সেটি কিছুই নয়।’
যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিরক্ষা ডোম তৈরি করবে, যার তুলনা নেই বলে ট্রাম্প দাবি করেন। তিনি বলেন, ‘আমরা ইসরায়েলের জন্য এটি করেছি। ওরা ভালো কাজ করেছে এবং এমনভাবে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলা করেছে, যা কেউ কল্পনাও করতে পারেনি।’
গোল্ডেন ডোম প্রকল্প কী?
২০২৫ সালের মে মাসে ট্রাম্প গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, আয়রন ডোম তৈরিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে, তবে ওয়াশিংটনের প্রযুক্তি ইসরায়েলের চেয়েও উন্নত।
বার্তা সংস্থা রয়টার্সের আগস্ট প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার (১৭ হাজার ৫০০ কোটি টাকা)। নভেম্বরে জানানো হয়, মার্কিন সামরিক বাহিনীর ‘স্পেস ফোর্স’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিযোগী প্রোটোটাইপ তৈরির জন্য নর্থরপ গ্রুম্যান, ট্রু অ্যানোমালি, লকহিড মার্টিন ও অ্যান্ডুরিলসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক চুক্তি করেছে।
দাভোসে ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে, তারা অস্ত্র ত্যাগে রাজি হবে কি না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওরা এতে সম্মত হয়েছে। তাদের এটা করতেই হবে। আমরা জানব দুই-তিন দিনের মধ্যে, অবশ্যই তিন সপ্তাহের মধ্যেই।’
ট্রাম্প আরও বলেন, ‘যদি তারা এটি না করে, তাহলে খুব দ্রুত তাদের গুঁড়িয়ে দেওয়া হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন