ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : টানা তিন কার্যদিবস ধারাবাহিক উত্থানের পর আজ বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন লক্ষ্য করা গেছে। দিনের শুরুতে প্রধান শেয়ারবাজার Dhaka Stock Exchange (ডিএসই)-এ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে সূচক নিম্নমুখী হলেও দিনের শেষভাগে আবার কিছুটা ঘুরে দাঁড়ায়।
দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও হ্রাস পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, চলতি সপ্তাহে শেয়ারবাজার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সামগ্রিকভাবে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তাদের আশা, নির্বাচনের পর সূচক ও লেনদেন উভয়ই নতুন মাইলফলকে পৌঁছাবে এবং আগের সোনালি সময় আবার ফিরে আসবে। টানা উত্থানের পর আজকের এই দর সংশোধনকে তারা স্বাভাবিক বাজার প্রবণতা হিসেবেই দেখছেন, যার ফলে বিনিয়োগকারীরাও ফুরফুরে মেজাজে রয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫.৮৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭.৬৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৩১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৬টির দর বেড়েছে, ১৯২টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৭৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৯.৫২ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার