ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের নিরাপত্তা হতে হবে নিশ্ছিদ্র: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “তারেক রহমানের নিরাপত্তা হতে হবে নিশ্ছিদ্র। বেহুলার বাসরঘরের মতো যেন কোনো ছিদ্র সেখানে না থাকে।”
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের খোঁজখবর নিতে সেখানে যান তিনি।
রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক কিছু সংবাদে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে যে ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল, আপাতত তার অভাব দেখছেন তারা। তিনি দাবি করেন, চেয়ারম্যানের নিরাপত্তা ইস্যুটিকে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
নির্বাচন কমিশন প্রসঙ্গে রিজভী শেক্সপিয়ারের উদ্ধৃতি দিয়ে বলেন, “ইসির কিছু আচরণ দেখে মনে হচ্ছে ‘Something is rotten in the state of Denmark’—অর্থাৎ কোথাও কোনো পচনের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ দেবে না।”
শহীদ ফিরোজের পরিবারের কথা উল্লেখ করে রিজভী জানান, ৫ আগস্ট স্বৈরাচার বিদায়ের দিন ফিরোজ আহমেদ পুলিশের গুলিতে শহীদ হন। তার দুটি ছোট সন্তান রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। রিজভী আরও ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি শহীদ ও আহত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত