ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারত বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের ‘না’, বড় চাপে আইসিসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ভারতের মাটিতে খেলতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই অবস্থানে এবার প্রকাশ্য সমর্থন দিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা বেশ কঠিন। এই নিরাপত্তা সংকটের কথা চিন্তা করে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। শুধু ক্রিকেট বোর্ডই নয়, সরকারের উচ্চপর্যায় থেকেও নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। পিসিবি জানিয়েছে, নিরাপত্তা প্রশ্নে যদি সন্তোষজনক কোনো সমাধান না আসে, তবে পাকিস্তানও এই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের নিরাপত্তা হুমকির কথা স্বীকার করেনি। আইসিসির নিরাপত্তা মূল্যায়ন রিপোর্টেও ভারতকে নিরাপদ দেশ হিসেবে দেখানো হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে এবং এখন পাকিস্তানের সমর্থন পাওয়ায় এই ইস্যুতে আইসিসি বড় ধরনের চাপে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা। হাতে সময় খুবই কম থাকায় ভেন্যু পরিবর্তন বা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান যদি একই অবস্থানে অনড় থাকে, তবে বিশ্বকাপের আগে বড় ধরনের কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে বিশ্ব ক্রিকেট।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)