ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শোকজের জবাব দিলেন বিসিবির সেই পরিচালক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর গত বৃহস্পতিবার পুরো ক্রিকেটাঙ্গন উত্তেজনায় ভরে ওঠে। সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাতে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুল ইসলামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শোকজের জবাব তিন দিনের মধ্যে আসার কথা ছিল।
বিসিবি কর্তৃপক্ষের নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল জবাব না দেওয়ায় বিষয়টি আরও জটিল হয়। তবে আজ রোববার ডিসিপ্লিনি কমিটির কাছে নাজমুল ইসলামের জবাব জমা দেওয়া হয়েছে। এখন চিঠি পর্যবেক্ষণ করে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ জানা যাবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলাপের পর।
এর আগে বিপত্তির সূত্রপাত হয় গত ১৪ জানুয়ারি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশ না নেয়, তবে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, বিসিবি ক্ষতিপূরণ দেবে না, ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পাবে। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী ফি পাবেন। বোর্ডের লাভ-ক্ষতি নেই। আমরা যে কোটি কোটি টাকা খরচ করছি, সেটি ফেরত চাইব কি?
নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে সেই রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুলের পদত্যাগ দাবি করে এবং বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর কারণে পরদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয়ে যায়। রাতের ম্যাচ না খেলার কারণে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
পরবর্তীতে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শর্তসাপেক্ষে ক্রিকেটাররা আবার খেলায় ফেরার সিদ্ধান্ত নেন। একই দিনে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?