ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকায় শুরু হচ্ছে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল
ডুয়া ডেস্ক : ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হচ্ছে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নতুন এ পদ্ধতির উদ্বোধন করবেন।
জানা গেছে, ২১টি পরিবহনের সমন্বিত বাস চলাচলের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাসগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ই-টিকিট বিক্রির জন্য বুথও স্থাপন করা হয়েছে।
এই উদ্যোগের পেছনে রয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বিস্তারিত তথ্য জানান।
গত ১৬ বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করেছে জানিয়ে তিনি বলেন, এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। বৃহস্পতিবার (আজ থেকে) থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে।
চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম আরও বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, সেটিও বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি