ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আরো ১০৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করা আরো ১০৪ ভারতীয়কে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার রাতে তাদের নিয়ে সি-১৭ বিমান বিমানটি ভারতে পৌঁছায়। সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পাঞ্জাব রাজ্যের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে কমপক্ষে ১০৪ জন ভারতীয় নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে। মূলত গুজরাট, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের অভিবাসীদের বহনকারী বিমানটি বুধবার বিকেলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করে।
একজন মার্কিন কর্মকর্তার মতে, ট্রাম্প প্রশাসন অভিবাসী পরিবহনের জন্য সামরিক বিমান মোতায়েন শুরু করার পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট।
ফিরতি ফ্লাইটে থাকা ব্যক্তিদের মধ্যে ২৩ বছর বয়সী আকাশদীপ সিংও ছিলেন। তিনি জানান, সাত মাস আগে আমেরিকা চলে যান, তাঁর বাবা তাঁদের জমির দুই-তৃতীয়াংশ বিক্রি করে সেখানে যান। তার জন্য প্রায় ৬০ হাজার ডলার খরচ হয়।
মাত্র চার বছরে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ভারতীয় নাগরিকের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০১৮ থেকে ২০১৯ অর্থবছরে ৮ হাজার ২৭ জন থেকে ২০২২ থেকে ২০২৩ সময়কালে ৯৬ হাজার ৯১৭ জনে পৌঁছেছে।
কাজের সুযোগ খুঁজছেন এমন তরুণ ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ, যাদের মধ্যে কেউ কেউ ল্যাটিন আমেরিকার মধ্য দিয়ে বিপজ্জনক পদযাত্রা করে মার্কিন দক্ষিণ সীমান্তে পৌঁছাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ