ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হজের বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছে হাজিরা
ডুয়া ডেস্ক : পাকিস্তান গত বছর হজ পালন করা হাজিদের বড় অংকের অর্থ ফেরতের ঘোষণা দিয়েছে। দেশটির ধর্ম-বিষয়ক মন্ত্রী চৌধুরী সালিক হুসাইন জানিয়েছিলেন, হাজিদের ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত ফেরত দেওয়া হবে। হজের জন্য হাজিদের কাছ থেকে নেওয়া অর্থ বেঁচে যাওয়ার কারণেই তা ফেরত দিচ্ছে দেশটি।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চৌধুরী সালিক হুসাইন বলেন, “আমি জাতিকে একটি সুসংবাদ জানাতে চাই। আমরা গত বছর হজ করা সকল হজযাত্রীর টাকা ফেরত দিচ্ছি। সর্বনিম্ন ২০ হাজার রুপি থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে এবং আমরা এ বছরও হজের জন্য সর্বোত্তম সুবিধা প্রদান অব্যাহত রাখব। এ বছরের হজের খরচও বাড়েনি।” পাকিস্তান যে হজ প্যাকেজ দিচ্ছে তা বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের, যোগ করেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হজ পালন করা তিন শতাংশ হজযাত্রী পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি, ২৩ শতাংশ হজযাত্রী পাবেন ৭৫ হাজার রুপি এবং ৩ হাজার হাজি ৫০ হাজার রুপি করে ফেরত পাবেন। এ বছরের হজ প্রক্রিয়ায়ও যদি অর্থ সঞ্চয় করা সম্ভব হয়, তবে সেই অর্থও হজযাত্রীদের ফেরত দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ