ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাতকড়া অবস্থায় নিউইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ সোমবার (৫ জানুয়ারি) প্রথমবারের মতো নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির হবেন। তাঁকে বহনকারী হেলিকপ্টার কিছুক্ষণ আগে আদালতের নিকটবর্তী হেলিপোর্টে অবতরণ করেছে। স্থানীয় আইন অনুযায়ী, মাদুরোকে আজ আদালতে আনুষ্ঠানিকভাবে তোলা হবে।
ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা অবস্থায় মাদুরোর পরনে ছিল বাদামি পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ নিরাপত্তায় একটি ভ্যানে তোলা হয়। এ সময় মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও উপস্থিত ছিলেন।
মাদুরোকে তুলে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলাকালীন। গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে তাঁকে এবং তাঁর স্ত্রীকে আটক করে নেওয়া হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আজ দুপুরের দিকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে। বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে আনুষ্ঠানিকভাবে তোলা হতে পারে।
এদিকে, আটককালে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের কেন্দ্রীয় আটককেন্দ্রে রাখা হয়েছিল। আজ তাঁকে সেখানে থেকে আদালতে নিয়ে যাওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত