ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পুলিশ প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং মাঠপর্যায়ে পেশাদারিত্ব নিশ্চিত করতে একগুচ্ছ বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, পুলিশের জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগে গত অন্তর্বর্তী সরকারের চালু করা ‘লটারি পদ্ধতি’ আর থাকছে না। এই পদ্ধতিকে অস্বচ্ছ ও অকার্যকর উল্লেখ করে তিনি বলেন, লটারির মাধ্যমে নিয়োগ দিলে কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন না। বড় ও ছোট জেলার কাজের ধরন আলাদা হওয়ায় এখন থেকে লটারি নয়, বরং কর্মকর্তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও উপযুক্ততার ভিত্তিতেই পদায়ন করা হবে।
একই সঙ্গে ৫ আগস্টের পটপরিবর্তনের পর দায়ের করা মামলাগুলো পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার পরিবর্তনের সুযোগে অনেকে হয়রানি করার উদ্দেশ্যে নিরীহ মানুষ, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশকে এসব মামলা পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি জেল-জুলুমের শিকার না হন।
বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০০৯ থেকে ২০২৪ সাল) দেওয়া সব অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা আইন মেনে লাইসেন্স পেয়েছেন তাদের কোনো সমস্যা নেই। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অপরাধ করার উদ্দেশ্যে যারা লাইসেন্স পেয়েছেন, তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হবে এবং কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক চাপমুক্ত হয়ে পুলিশকে স্বাধীনভাবে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। পুলিশের ভেতরেও কেউ যদি সাধারণ মানুষকে হয়রানি করার মতো কাজে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক