ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য রুখতে হাইকোর্টের রুল জারি
নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে লিঙ্গ বা ধর্মের দোহাই দিয়ে কাউকে বাদ দেওয়ার চিরাচরিত প্রথা এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। সরকারি ও বেসরকারি উভয় স্তরে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য রুখতে কড়া অবস্থান নিয়েছেন উচ্চ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে গুরুত্বপূর্ণ রুল জারি করেন।
আদালত জানতে চেয়েছেন, নিয়োগের ক্ষেত্রে লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বৈষম্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া কেন বেআইনি এবং সংবিধান প্রদত্ত নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থি হিসেবে গণ্য হবে না। পাশাপাশি প্রতিটি কর্মক্ষেত্রে নিয়োগের সময় একটি সুনির্দিষ্ট বৈষম্যবিরোধী নির্দেশিকা বা গাইডলাইন তৈরি ও বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
এই আইনি লড়াইয়ের মূলে রয়েছে গত ২৬ জানুয়ারি প্রকাশিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি-র একটি বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (লিগ্যাল অ্যাফেয়ার্স) পদের জন্য শুধু ‘পুরুষ’ এবং ‘প্র্যাকটিসিং মুসলিম’ হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এই প্রকাশ্য বৈষম্যমূলক শর্তকে চ্যালেঞ্জ জানিয়েই মূলত জনস্বার্থে রিটটি করা হয়।
আদালতে আজ রিটের পক্ষে জোরালো শুনানি করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং ড. শরীফ ভুঁইয়া। তাদের সহায়তা করেন আইনজীবী কারিশমা জাহান ও প্রিয়া আহসান চৌধুরী। শুনানির পর আদালত কেবল রুল জারিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং একটি তাৎক্ষণিক অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দিয়েছেন।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত বিজ্ঞপ্তির বৈষম্যমূলক শর্তগুলো দ্রুত পর্যালোচনা ও প্রত্যাহার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যেন সরকারি বা বেসরকারি কোনো নিয়োগে লিঙ্গ বা ধর্মীয় বৈষম্য না ঘটে, তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর