ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পাসপোর্ট পেতে ঝামেলা কমাতে নতুন উদ্যোগ সরকারের
নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট সেবা পেতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ঝামেলা ও দালালনির্ভরতা কমাতে নতুন সহায়ক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দেশে পাসপোর্ট সংক্রান্ত অভিযোগ অনেক দিনের। সঠিকভাবে আবেদন করার নিয়ম না জানার কারণে অনেকেই ভুল করেন এবং শেষ পর্যন্ত অসাধু মধ্যস্বত্বভোগীদের কাছে গিয়ে অতিরিক্ত টাকা খরচ ও ভোগান্তির মুখে পড়েন।
তিনি বলেন, এই পরিস্থিতি দূর করতে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এতে আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।
পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট সংক্রান্ত কাজেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধিত সহায়তাকারী হিসেবে অনুমোদন দেওয়া হবে। তারা আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজ যাচাই এবং অনলাইন আবেদন সম্পন্ন করতে আবেদনকারীদের সহায়তা করবেন।
এ সহায়তার জন্য নির্ধারিত ফি নেওয়ার সুযোগ থাকবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে একদিকে সাধারণ মানুষের হয়রানি কমবে, অন্যদিকে দালালচক্রের প্রভাব হ্রাস পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ