ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রণালয়ে পা রেখেই কর্মকর্তাদের প্রচলিত 'ফুল দেওয়ার সংস্কৃতি' পরিহার করার কড়া নির্দেশ দিয়েছেন নতুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই তিনি কর্মকর্তাদের মনে করিয়ে দিয়েছেন যে, এটি আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কাজ করার সময়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবার অফিস করতে এসে এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা। এসময় কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তিনি বলেন, “ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।”
সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিজের কঠোর ও কাজের প্রতি একাগ্র কর্মপদ্ধতির কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে জানান, অপ্রয়োজনীয় আলোচনা বা প্রচারের চেয়ে দৃশ্যমান কাজকেই তিনি প্রাধান্য দেবেন। মন্ত্রী বলেন, “আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই। আজ সবেমাত্র মন্ত্রণালয়ে এলাম, সবকিছু আগে রিভিউ করি, তারপর কথা বলব। আমরা কাজে বিশ্বাসী।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দেব।” গণমাধ্যমের সঙ্গে বরাবরের মতোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন যে, সবকিছুই পর্যালোচনার পর অন-টাইমে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা হবে।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সপ্তাহে কতদিন কোন দপ্তরে অফিস করবেন, তা কাজের চাপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা