ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাদুরোকে আটকের সময় নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে কেন্দ্র করে ভেনেজুয়েলায় হঠাৎ সংঘটিত হামলায় নিহতের সংখ্যা ক্রমেই প্রকাশ পাচ্ছে। শনিবার মধ্যরাতে কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে চালানো এই অভিযানে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সেনা ও বেসামরিক ব্যক্তিরা রয়েছেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক উচ্চপদস্থ ভেনেজুয়েলার কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযান মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে।
মাদুরোকে ধরে নেওয়ার সময় দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনী বিস্তৃত বোমা হামলা চালিয়েছে। এই ঘটনায় কিউবার সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানানো হয়েছে।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, মাদুরোকে আটক করার ঘটনায় ইহুদিবাদীর পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে।
কিউবার সরকার সোমবার (৫ জানুয়ারি) জানিয়েছে, এই হামলায় মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা ৩২ জন কিউবার সেনা ও গোয়েন্দা নিহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মাদুরোর ব্যক্তিগত সুরক্ষার দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স গত ৩ জানুয়ারি মধ্যরাতে কারাকাসের একটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। হামলায় নিহত কিউবার সেনাদের জন্য কিউবা দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশপ্রেমিকরা দায়িত্বপূর্ণ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলে লড়াই করেছেন।”
উল্লেখ্য, ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতায় আসার পর থেকে তার নিরাপত্তার জন্য কিউবার সেনারা নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সময় সঠিকভাবে কতজন কিউবার সেনা নিহত হয়েছেন বা ভেনেজুয়েলার অন্যান্য এলাকায় হামলার ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন