ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে সংলাপের আহ্বান দেলসির
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের মধ্যেই দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় রোববার রাতে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব নেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দায়িত্ব গ্রহণের পর দেলসিকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে দেখা যায়। নতুন দায়িত্বে সক্রিয়ভাবে কাজ শুরুর ইঙ্গিত হিসেবেই এই বৈঠককে দেখা হচ্ছে।
দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারে কাজ করতে চান তিনি।
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে দেওয়া ওই বিবৃতিতে দেলসি আরও বলেন, ভেনেজুয়েলার জনগণ ও অঞ্চল যুদ্ধ নয় শান্তি ও সংলাপ প্রত্যাশা করে। তার ভাষায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বরাবরই এই বার্তা দিয়ে এসেছেন এবং এখন সেটিই পুরো ভেনেজুয়েলার অবস্থান।
তিনি আরও উল্লেখ করেন, শান্তি, উন্নয়ন ও সার্বভৌমত্ব ভেনেজুয়েলার অধিকার এবং এই অধিকার রক্ষায় তার সরকার দৃঢ় থাকবে।
এর আগে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করে দেলসি অভিযোগ করেছিলেন, মার্কিন বাহিনী নিষ্ঠুরভাবে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে। তবে পরবর্তী বিবৃতিতে তার বক্তব্যের সুর অনেকটাই সংযত ও কূটনৈতিক হয়ে ওঠে। খবর সিএনএন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা