ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্থানীয় নির্বাচনের পরিকল্পনা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি ও প্রশাসনিক সব প্রস্তুতি শেষ করে দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে কমিশন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক একান্ত আলাপচারিতায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
ইসি আনোয়ারুল জানান, কমিশনের লক্ষ্য হলো “পহেলা বৈশাখের আগেই যেন ধাপে ধাপে সবকিছু সম্পন্ন করা যায়, সেভাবে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।” তবে তিনি উল্লেখ করেন যে, সংরক্ষিত মহিলা আসন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইতোমধ্যে ইসির কাছে চিঠি এসেছে এবং কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বর্তমানে কমিশনের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন। যেহেতু এটি জাতীয় সংসদ নির্বাচনেরই অংশ, তাই এর গুরুত্ব বেশি। তবে এই উপ-নির্বাচনের কারণে সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “দেরি হবে, এমনটা বলবো না। সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কাজ থাকে যেমন ডিলিমিটেশনের বিষয় বা আইনগত কোন সমস্যা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা- এগুলো সঠিকভাবে ভেবেচিন্তে, দেখে তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে।” তিনি আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় কাজগুলো সারতে কমিশন বাড়তি সময় ব্যয় করবে না।
নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে শুরু থেকেই বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা একে একে সব কয়টা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি। সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হয়েছে এবং এটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমরা সেরকমই সফল একটি সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।”
সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি নিয়ে সমাজবিজ্ঞানীদের পরামর্শ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন কাজ করবে বিদ্যমান আইন অনুযায়ী। আইন যদি কখনও পরিবর্তন হয় সেভাবে নির্বাচন কমিশন কাজ করবে।” অন্যদিকে, ১৬ বছর বয়সে এনআইডি প্রদানের সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, এনআইডি এখন পেলেও আইন অনুযায়ী আঠারো বছর পূর্ণ হওয়ার পরই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হবেন। ভবিষ্যতে আরও কম বয়সে এনআইডি দেওয়ার পরিকল্পনাও কমিশনের রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম