ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪,০১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম বাজারের (ফিউচার মার্কেট) দাম আউন্সপ্রতি ৪,০১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।
জর্ডানে অন্তত দুজন মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। অন্যদিকে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্ররা জানিয়েছে, রোববারও নতুন করে ইরানি হামলার ঘটনা ঘটেছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনড্যা-এর জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সাপ্তাহিক ছুটির দিনে উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলো উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তার মতে, স্ট্যাগফ্লেশন বা অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা যদি আরও জোরালো হয়, তবে তা স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক হতে পারে। কারণ, এমন পরিস্থিতিতে এই মূল্যবান ধাতু ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।
কেলভিন ওং আরও বলেন, দীর্ঘমেয়াদে তিনি স্বর্ণের বাজার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন এবং আউন্সপ্রতি ৩,৮৮৬ ডলারকে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে দেখছেন। তার মতে, দাম যদি এ স্তরের নিচে নেমে যায়, তাহলে তা আরও কমে ৩,৫০০ ডলারের দিকে যেতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১,৫৯৯ দশমিক ৯৭ ডলার। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ১,২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত