ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন

২০২৬ জুলাই ১৯ ১৭:২৩:৫২

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তের অপেক্ষা শেষ। কাতার বিশ্বকাপের চার বছর পর আবারও শিরোপা নির্ধারণের মঞ্চে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের এই ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।

ইতিহাস গড়ার সুযোগ আর্জেন্টিনার

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার মাঠে নামছে অনন্য এক কীর্তি গড়ার লক্ষ্য নিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখতে পারলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে আলবিসেলেস্তেরা।

৩৯ বছর বয়সেও মেসিই দলের সবচেয়ে বড় ভরসা। পুরো টুর্নামেন্টজুড়ে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

দুর্দান্ত ছন্দে স্পেন

অন্যদিকে, লুইস ডি লা ফুয়েন্তের অধীনে নতুন রূপে দেখা যাচ্ছে স্পেনকে। বল দখলভিত্তিক ফুটবল, আক্রমণ ও রক্ষণে ভারসাম্য এবং তরুণ ফুটবলারদের ধারাবাহিক নৈপুণ্যে পুরো আসরের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে তারা।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে ২-০ গোলে শক্তিশালী ফ্রান্সকে হারিয়েছে স্পেন। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেক বিশ্লেষকই তাদের এবারের শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন। এমনকি দলটির স্পষ্ট কোনো দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন বলেও মত দিয়েছেন অনেকে।

মুখোমুখি লড়াইয়ে সমানে সমান

পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও স্পেনের লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি। ফিফা স্বীকৃত ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল।

স্পেনের জয়: ৬ ম্যাচ

আর্জেন্টিনার জয়: ৬ ম্যাচ

ড্র: ২ ম্যাচ

তবে বিশ্বকাপের মঞ্চে একমাত্র দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে তারা স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল।

সুপার কম্পিউটারের পূর্বাভাস

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে কিছুটা এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। অপ্টা সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা ৪২ শতাংশ।

অন্যদিকে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৭ শতাংশ। আর ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ৩১ শতাংশ।

তবে ফুটবলে পরিসংখ্যানই শেষ কথা নয়। বিশেষ করে লিওনেল মেসির মতো একজন ফুটবলার যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

কখন ও কোথায় ফাইনাল

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ম্যাচ সূচি

তারিখ: ২০ জুলাই, সোমবার (বাংলাদেশ সময়)

সময়: রাত ১টা

ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি

অর্থাৎ, বাংলাদেশ সময় ১৯ জুলাই রোববার দিবাগত রাতেই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াই।

কোথায় দেখা যাবে

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় টি-স্পোর্টস, বিটিভি এবং সময় টিভিতে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন।

এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে টফি ও আইস্ক্রিন অ্যাপের মাধ্যমেও ম্যাচ দেখার সুযোগ থাকবে। কিছু ক্ষেত্রে সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Sportzfy অ্যাপ একটি বিকল্প মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজেও লাইভ স্ট্রিম পাওয়া যেতে পারে। ‘Sports Kothon’ কিংবা ‘Hay Sports HD’ সার্চ করেও দর্শকরা সম্প্রচারের খোঁজ পেতে পারেন।

ম্যাচের হাইলাইটস ও গুরুত্বপূর্ণ আপডেট জানতে টি-স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নজর রাখা যেতে পারে।

এখন পুরো ফুটবল বিশ্বের দৃষ্টি এক প্রশ্নে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বে কি মেসির আর্জেন্টিনা, নাকি নতুন যুগের সূচনা করে শিরোপা নিজেদের করে নেবে স্পেন?

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত