ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালেই ৩৯ বছরে পা দিয়েছেন লিওনেল মেসি। আর ২০৩০ সালের বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনাসহ একাধিক দেশে, শুরু হতে হতে তার বয়স হবে ৪৩ বছর। স্বাভাবিকভাবেই ওই বয়সে কোনো ফুটবলারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে নাম যখন লিওনেল মেসি, তখন কোনো সম্ভাবনাকেই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ কারণেই তার ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে নতুন করে আলোচনায় এসেছে—২০৩০ সালের বিশ্বকাপেও কি আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিকে? এ প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর দেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বরং তিনি আরও একবার মেসির অসাধারণ সামর্থ্যের প্রশংসা করেছেন।
২০১৮ সালের বিশ্বকাপে শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের পর অনেকেই ৩১ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে ২০২২ বিশ্বকাপে ৩৫ বছর বয়সে তিনি শুধু দলকে শিরোপাই জেতাননি, হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলারও।
অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জয়ের মধ্য দিয়েই হয়তো তার সাফল্যমণ্ডিত পথচলার ইতি ঘটবে। কিন্তু মেসি থামেননি। বরং নিজেকে প্রস্তুত করেছেন ২০২৬ বিশ্বকাপের জন্য। আর সেই আসরেও তিনি রয়েছেন দুর্দান্ত ছন্দে।
সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার অন্যতম প্রধান কারিগর মেসি। একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল—দুই পুরস্কারের লড়াইয়েও সবার চেয়ে এগিয়ে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
৩৯ বছর বয়সেও তার এমন পারফরম্যান্সের পর অনেকেই মনে করছেন, চাইলে ২০৩০ বিশ্বকাপেও খেলতে পারেন তিনি। আবার অনেকে ধারণা করছেন, নিউ জার্সি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ফাইনালই হতে পারে মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ।
তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনিও জানিয়েছেন, এটিই মেসির শেষ বিশ্বকাপ কি না, সে বিষয়ে তারও কোনো ধারণা নেই।
স্কালোনি বলেন, ‘এটা কি মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব! আমার কোনো ধারণা নেই। আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। সে কখনও আমাদের অবাক করা থামায় না। ৩৯ বছর বয়সে ফাইনালে জায়গা করে নেওয়া, আমি মনে করি এটা অবিশ্বাস্য।’
নিউ জার্সি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে ফল যাই হোক, মেসির কীর্তির মূল্য কমবে না বলেই মনে করেন স্কালোনি।
তিনি বলেন, ‘তার কাজের মূল্যায়ন আমাদের করতে হবে সে এমন কিছু করেছে, যা কয়েক বছর আগে সম্ভব হবে কেউ ভাবতে পারেনি। এই পর্যায়ে আসাটা, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করাটা সহজ নয়। আশা করি আমরা জিতব, যদি নাও জিততে পারি তবুও সে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)